সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে পিকআপের ধাক্কায় নারীসহ দুই শ্রমিকের মৃত্যু

অপরাধদৃষ্টি ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ১১:৪০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে নগরীর ইপিজেড ৫ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তামান্না ও মো. খলিল। এদের মধ্যে তামান্নার বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকায়। তিনি কলসির দীঘির পাড় ওয়াসিম চৌধুরী পাড়ায় বসবাস করতেন। খলিল ইপিজেড থানার ফ্রি পোর্ট নিউমুরিং এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, দুর্ঘটনায় আহত দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ট্যাগস :









