ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে পিকআপের ধাক্কায় নারীসহ দুই শ্রমিকের মৃত্যু গুলিবিদ্ধ পথচারীদের পানি খাওয়াতে গিয়ে গুলিতে চোখ হারায় শিশু ইশান রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭ আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যু, পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন, সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ আজ শাহবাগের সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়েও অবরোধ দেশের অর্থনীতির চাকা সচল করতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই- মেয়র চট্টগ্রাম সিটি সমুদ্র উপকূলে পাওয়া গেলো ডাইনোসরের পায়ের ছাপ! সারাদেশে হঠাৎ লকডাউনে ভোগান্তি ভোলায় মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিতে নিহত ১

কালিয়াকৈরে ১৭ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

অপরাধদৃষ্টি ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১২:০৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ৫৯ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনার পর উপজেলার ১৭টি শিল্পকারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বিভিন্ন কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দিতে দেখা গেছে। এর আগে, রোববার (১৫ নভেম্বর) থেকে এসব কারখানা বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে ৩০ অক্টোবর থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করে আসছেন। এ সময় যানবাহন ভাঙচুর, মার্কেটে অগ্নিসংযোগ ও পুলিশ বক্সে আগুন দেওয়াসহ বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটে।

এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে কালিয়াকৈর থানায় চারটি মামলা দায়ের করেছে। মামলাগুলোতে ৫ থেকে ৬ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন শিল্পকারখানা, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। যে-কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পকারখানা, মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। নাশকতার ঘটনায় এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিয়াকৈরে ১৭ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আপডেট সময় : ১২:০৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬