ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরব থেকে ফিরে বিমানবন্দরে ছাত্রলীগ নেতা আটক

আহাদুল ইসলাম
  • আপডেট সময় : ০২:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 4

সৌদি আরব থেকে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে দেশে ফেরার পর বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়।

আটক লায়ন স্বপন নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর স্বপন কিছুদিন পলাতক ছিলেন। এরপর তিনি সৌদি আরবে তার দুই ভাইয়ের কাছে চলে যান। দীর্ঘদিন সেখানে অবস্থান করার পর মঙ্গলবার বিকেলে দেশে ফেরার পর শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। স্বপনের বিরুদ্ধে চাটখিল থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে।

এ বিষয়ে চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বলেন, বিকেলের দিকে বিমানবন্দর পুলিশ স্বপনকে আটকের বিষয়টি চাটখিল থানাকে জানায়। আইনি প্রক্রিয়া শেষে বিমানবন্দর থানা পুলিশ তাকে চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করবে।

তিনি আরও বলেন, চাটখিল থানায় স্বপনের বিরুদ্ধে মামলা রয়েছে। তার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

5 + 5 =

ট্যাগস :

সৌদি আরব থেকে ফিরে বিমানবন্দরে ছাত্রলীগ নেতা আটক

আপডেট সময় : ০২:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬