ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ বিকট বিস্ফোরণে উড়ে গেল দরজা-জানালা, দগ্ধ বাবা-ছেলে

অপরাধদৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ০১:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 4

বরিশাল নগরীর একটি আবাসিক এলাকার বহুতল ভবনের নিচতলায় বিকট বিস্ফোরণে ফ্ল্যাটের দরজা-জানালা উড়ে যায়। এ ঘটনায় বাবা ও ছেলে দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

বুধবার (১৫ এপ্রিল) সকালে নগরীর দরগাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মানিক (বাবা) ও মৃদুল (ছেলে)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি ঘরে হিন্দু সম্প্রদায়ের একটি পরিবার বসবাস করতো। সেখানে বাবা, মা ও ছেলে তিন জন থাকতেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে রান্না শেষ করে ডিউটির জন্য ওই নারী অফিসে যান। এসময় তিনি গ্যাসের চুলা বন্ধ করতে ভুলে যান। পরে সকালে উঠে গৃহকর্তা গ্যাসের চুলা বন্ধ করতে গেলে বিকট শব্দে সবকিছু ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোর‌ণ হয়ে পুরো ঘরের মালামাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এদিকে সেদিকে ছিটিকে পড়ে। এতে ঘরের দরজা জানালাও ভেঙে চুরমার হয়ে গেছে। এমনকি পার্শ্ববর্তী একটি ফ্ল্যাটের দরজা জানালাও ভেঙে ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া অগ্নিদগ্ধ অবস্থায় বাবা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জানা যাবে যে কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ক্ষয়ক্ষতি নির্ধারণ করা না গেলেও বাসার মালামাল সবকিছু নষ্ট হয়েছে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে ছেলে মৃদুল কম ক্ষতিগ্রস্ত হলেও বাবা মানিক বেশি আহত হয়েছেন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

7 + fifteen =

ট্যাগস :

হঠাৎ বিকট বিস্ফোরণে উড়ে গেল দরজা-জানালা, দগ্ধ বাবা-ছেলে

আপডেট সময় : ০১:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬