ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পেটে চাপ দিতেই মলদ্বার দিয়ে বেরিয়ে এলো ১২০০ পিস ইয়াবা, গ্রেপ্তার ১

অপরাধদৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ১২:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 7

কুমিল্লায় শরীরের ভেতরে লুকিয়ে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পেটে চাপ দিতেই মলদ্বার দিয়ে বেরিয়ে আসে ১২০০ পিস ইয়াবা।

শনিবার (১১ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোতয়ালী মডেল থানার আলেখারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার মোবাইল টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় অভিযান চালায়।

এ সময় মহাসড়কের ঢাকামুখী লেনের পাশে সন্দেহজনকভাবে অবস্থানরত এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের নাম আব্দুল হাকিম (৪০) বলে পরিচয় দেন। তার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার দেলা এলাকায়।

পরবর্তীতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানো হলে তিনি শরীরের অভ্যন্তরে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে নিকটবর্তী একটি টয়লেটে নিয়ে গেলে তিনি নিজ হাতে পলিথিন ও কসটেপে মোড়ানো ২৪টি প্যাকেট বের করেন। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট ১২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মমিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে অভিনব কৌশলে শরীরের ভেতরে বহন করে ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বিভিন্ন বাসে যাতায়াত করে ঘটনাস্থলে নেমে ঢাকাগামী আরেকটি বাসের জন্য অপেক্ষা করছিলেন।  এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

5 × 4 =

ট্যাগস :

পেটে চাপ দিতেই মলদ্বার দিয়ে বেরিয়ে এলো ১২০০ পিস ইয়াবা, গ্রেপ্তার ১

আপডেট সময় : ১২:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬