ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২ হাজারের বেশি 

অপরাধদৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ১১:৫৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 11

লেবানন জুড়ে ইসরায়েলি বাহিনীর নারকীয় বিমান হামলায় প্রাণহানির সংখ্যা দুই হাজার ২০ জন ছাড়িয়ে গেছে।

শনিবার (১১ এপ্রিল) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়। গত এক মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে শুরু হওয়া এই যুদ্ধ এখন লেবাননের সাধারণ মানুষের জন্য যমদূত হয়ে দাঁড়িয়েছে। নিহতের এই তালিকায় বিশাল একটি অংশ সাধারণ বেসামরিক নাগরিক। খবর এএফপির।

লেবানন কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, নিহতদের মধ্যে ২৪৮ জন নারী ও ১৬৫ জন শিশু রয়েছে। এছাড়া যুদ্ধক্ষেত্রে সেবাদানকারী ৮৫ জন চিকিৎসক ও জরুরি সেবাকর্মীও ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছেন।

গত ২ মার্চ মধ্যপ্রাচ্যের এই চলমান যুদ্ধে লেবানন আনুষ্ঠানিকভাবে জড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত আহতের সংখ্যা ৬ হাজার ৪৩৬ জনে দাঁড়িয়েছে। দেশটির হাসপাতালগুলো এখন আহতদের চাপে হিমশিম খাচ্ছে, যেখানে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তারা কেবল হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জনবহুল আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোও এই হামলার হাত থেকে রেহাই পাচ্ছে না। বৈরুতসহ দক্ষিণ লেবাননের বিশাল এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এদিকে, লেবাননে যখন লাশের মিছিল বাড়ছে, ঠিক তখনই পাকিস্তান থেকে শান্তি আলোচনার ব্যর্থতার খবর এসেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ২১ ঘণ্টার ‘ইসলামাবাদ টকস’ কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রোববার সকালে কোনো চুক্তি ছাড়াই ইসলামাবাদের বিমানবন্দর ত্যাগ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

13 + 5 =

ট্যাগস :

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২ হাজারের বেশি 

আপডেট সময় : ১১:৫৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬